1. admin@doinikbartamansongbadbd.com : admin :
চট্টগ্রামে প্রেমের ফাঁদে লুটপাট মামলার হুমকি,এক নারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে সংবাদ সম্মেলন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রামে প্রেমের ফাঁদে লুটপাট মামলার হুমকি,এক নারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে সংবাদ সম্মেলন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৮১ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ

প্রেমের সম্পর্ককে হাতিয়ার করে চাঁদা দাবি, লুটপাটের চেষ্টা ও মিথ্যা মামলার মাধ্যমে হয়রানির অভিযোগ করেছেন চট্টগ্রামের সেফায়েত উল্লাহ নামে এক যুবক। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে নগরীর চেরাগী মোড়স্থ চট্টগ্রাম একাডেমি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সেফায়েত উল্লাহ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নাফিসা বিনতে আলম নামের এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে বন্ধুত্ব প্রেমের সম্পর্কে রূপ নেয়। কিন্তু সম্পর্কের কিছুদিন পরই নাফিসা তাকে ১০ লাখ টাকা চাঁদা দিতে চাপ দিতে শুরু করেন।

তিনি অভিযোগ করেন, টাকা না দিলে মিথ্যা মামলা ও জেল পাঠানোর হুমকি দেওয়ার পাশাপাশি তার বাসায় লুটপাটেরও চেষ্টা করা হয়। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

সেফায়েত উল্লাহ বলেন, “আমি সম্পূর্ণভাবে প্রতারিত হয়েছি। এই ঘটনার কারণে আমার মান-সম্মান নষ্ট হয়েছে। আমি ইতোমধ্যে আদালতে মামলা করেছি। প্রশাসনের কাছে অনুরোধ, ন্যায়বিচার নিশ্চিত করা হোক।”

অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত নাফিসা বিনতে আলম চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার রুমঘাটা এলাকার বাসিন্দা ও মো. শাহ আলমের কন্যা। তিনি মিথ্যা মামলা, চাঁদাবাজি ও প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীর কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করেছেন বলে দাবি করা হয়।

ভুক্তভোগী আরও বলেন, “এ ধরনের প্রতারণা শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, সমাজের নৈতিক মূল্যবোধকেও প্রশ্নবিদ্ধ করে। তাই প্রশাসন যেন দ্রুত তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ