1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ত্রিশালে রামপুর উচ্চবিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ত্রিশালে রামপুর উচ্চবিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

জাকিয়া বেগম, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

জাকিয়া বেগম, বিশেষ প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয়ের অভ্যন্তরীন ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে এই ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী। রামপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. মুজিবুল ইসলাম সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মো. মনসুর আহাম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক রেজাউল ইসলাম। সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক হেদায়েতুল ইসলাম। খেলাটি পরিচালনা করেন সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা শিক্ষক) শেখ মোহাম্মদ ফরীদ, সহকারী ছিলেন কম্পিউটার অপারেটর আবু রায়হান শাম্মী ও মো. ওবায়দুল হক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মোবাইলে আসক্ত না হয়ে খেলাধুলা নিয়মিত করতে হবে। মোবাইলে ছেলে মেয়েরা গেইমে আসক্ত হয়ে গেছে, এই মোবাইলে আসক্ত দূর করতে হলে খেলাধুলার বিকল্প নাই।
উক্ত অভ্যন্তরীন ফুটবল টুর্নামেন্ট এই ফাইনাল খেলা নির্ধারিত টাইমে ড্র হলে ট্রাইবেকারে হলুদ একাদশ ৩ গোল করে লাল একাদশ ৪ গোলে জয়লাভ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ