1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আশুলিয়ায় সেনাবাহিনীর অভিযানে ধামরাইয়ের সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী আটক - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আশুলিয়ায় সেনাবাহিনীর অভিযানে ধামরাইয়ের সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী আটক

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৫২ বার পঠিত

মোঃ আসিফুজ্জামান আসিফঃ

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেস হোসেনসহ আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় ভিসা লাগানো পাসপোর্ট, নগদ টাকা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—
১. ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেস হোসেন (৫৮),
২. ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য ও ধামরাই পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন (৪৫),
৩. ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান (৪২),
৪. নবযুগ কলেজের ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম (৩০), এবং
৫. ছাত্রলীগ নেতা আহাদ হোসেন (৩২)।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনা টহল দল জানতে পারে ধামরাই উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন তার সহযোগীদের নিয়ে নবীনগর এলাকায় অবস্থান করছেন। পরে রাতেই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সেনা সদস্যরা ঘটনাস্থল থেকে ৮টি মোবাইল ফোন, একটি ভারতীয় পাসপোর্ট, একটি খালি সিরিঞ্জ, দুই পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১৩ হাজার ৭৩৫ টাকা জব্দ করে।

সেনাবাহিনী জানায়, আটককৃত সবাই গত জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতা হত্যা মামলার আসামি।

অভিযান শেষে তাদেরকে ধামরাই থানায় হস্তান্তর করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম বলেন,

> “সেনাবাহিনী আটক পাঁচজনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ