1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বেনাপোল কাস্টমস হাউজে দুর্নীতি দমন কমিশনের অভিযান: ২ লাখ ৫০ হাজার টাকা সহ কাস্টমস কর্মকর্তা ও এনজিও আটক - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বেনাপোল কাস্টমস হাউজে দুর্নীতি দমন কমিশনের অভিযান: ২ লাখ ৫০ হাজার টাকা সহ কাস্টমস কর্মকর্তা ও এনজিও আটক

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

মোঃ রায়হান হোসেন
বেনাপোল শার্শা যশোর

আজ সোমবার (৬ অক্টোবর) বেনাপোল কাস্টমস হাউজে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর একটি বিশেষ অভিযানে শুল্কায়ন গ্রুপ-৬ এর সুপার শামীমা সুলতানা শারমিন ও এনজিও কর্মী হাসিবুলকে আটক করা হয়েছে।

দুদক সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়, যা ঘুষের টাকা বলে ধারণা করা হচ্ছে।

অভিযানের নেতৃত্ব দেন যশোর দুর্নীতি দমন কমিশনের একটি বিশেষ টিম। অভিযানের পর আটককৃতদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত চলছে বলে নিশ্চিত করেছেন দুদকের কর্মকর্তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, বেনাপোল কাস্টমস হাউজে দীর্ঘদিন ধরেই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এ ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ