1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ইসলামী ব্যাংকে অদক্ষ কর্মকর্তাদের ছাঁটায়ের দাবীতে মানববন্ধন। - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

ইসলামী ব্যাংকে অদক্ষ কর্মকর্তাদের ছাঁটায়ের দাবীতে মানববন্ধন।

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

ইসলামী ব্যাংকে অদক্ষ কর্মকর্তাদের ছাঁটায়ের দাবীতে মানববন্ধন।

মু. অলি উল্লাহ ইয়াছিন
স্টাফ রিপোর্টার নোয়াখালী।

নোয়াখালীতে ইসলামী ব্যাংকে অদক্ষ কর্মকর্তাদের ছাঁটায়ের এর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে চৌমুহনীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী ফোরাম এর উদ্যোগে আয়োজিত
ব্যাংক লুটেরা, অর্থপাচারকারী ও মাফিয়া এস আলম কর্তৃক ইসলামী ব্যাংক দখল ও তার অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ পটিয়াবাহিনী কর্তৃক নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে অঞ্চলভিত্তিক অবৈধ নিয়োগ বাতিলের জন্য সর্বস্তরের জনগন কর্তৃক মানববন্ধনে বক্তব্য রাখেন,

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আহবায়ক কৃষিবিদ মোঃ নিজাম উদ্দিন, মোঃ আফাজ উদ্দিন, নুরুল হোসাইন।
এছাড়াও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী ফোরাম থেকে বক্তব্য রাখেন, মোনাইম হোসেন তাইমিয়া, আবদুর রহমান রনি, মীর হোসেন টিপু।

বক্তারা মানববন্ধনে তাদের বক্তব্যে নিম্নোক্ত দাবি তুলে ধরেন,,
২০১৭ সাল থেকে ২০২৪ পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাঁটাই করতে হবে। ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগ দিতে হবে। লুটেরা ব্যাংক ডাকাত এস আলম কর্তৃক পাচারকৃত প্রায় ২.৫ লক্ষ কোটি টাকা অনতিবিলম্বে উদ্ধার করতে হবে। ২০১৭ সালে বন্ধুকের নলের মুখে এস আলমের লুটেরা বাহিনী ইসলামী ব্যাংক দখল করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, অদক্ষ, যোগ্যতাহীন লোক নিয়োগ দিয়ে ব্যাংকের পরিবেশ নষ্ট করেছে। যোগ্যতার মর্যাদা চাই, অবৈধভাবে নিয়োগকৃতদের ছাটাই চাই। অবৈধ নিয়োগ বাতিল কর, ইসলামী ব্যাংকে সগৌরবে ফিরিয়ে আনতে হবে।
সারাদেশের মেধাবীদের বঞ্চিত করে, অঞ্চলভিত্তিক নিয়োগকৃত অদক্ষদের অতিদ্রুত ছাটাই করতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের এইসব যুক্তিক দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ