1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সাবেক এমপির নির্মানাধীন বাসায় জুয়ার আসর, সেনাবাহিনীর অভিযানে জুয়াড়ি সম্রাট মনু সহ আটক তিন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাবেক এমপির নির্মানাধীন বাসায় জুয়ার আসর, সেনাবাহিনীর অভিযানে জুয়াড়ি সম্রাট মনু সহ আটক তিন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৮৭ বার পঠিত

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় ১ আসনের সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধানের নির্মাণাধীন বাসাতে জুয়ার আসর থেকে সেনাবাহিনীর অভিযানে জুয়াড়ি সম্রাট মনু সহ তিনজনকে আটক করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পঞ্চগড় সদর পৌরসভার কায়েতপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় নগদ ৬ হাজার ৫২০ টাকা, তিনটি মোবাইল ফোন এবং পাঁচ প্যাকেট তাস জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, পঞ্চগড় পৌরসভার মিঠাপুকুর এলাকার মাসুদ রানা (৪৫), পুরাতন ক্যাম্প এলাকার জুয়াড়ি সম্রাট মনির হোসেন মনু (৫৪) এবং নির্মাণাধীন বাসার নৈশপ্রহরী ধাক্কামারা ইউনিয়নের আমতলা এলাকার রুবেল ইসলাম (৪৯)।

সেনাবাহিনীর অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী পঞ্চগড় পৌরসভার কায়েতপাড়া অভিযান চালিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে দুইজনকে আটক করে। এসময় নির্মাণাধীন ভবনের টপ ফ্লোরে পানির ট্যাংকির ভেতরে লুকিয়ে থাকা অবস্থায় নৈশপ্রহরী রুবেল ইসলামকে আটক করে সেনাবাহিনী। অভিযানে জব্দ করা হয় নগদ ৬ হাজার ৫২০ টাকা, তিনটি মোবাইল ফোন এবং পাঁচ প্যাকেট তাস।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পঞ্চগড় জেলা প্রশাসনের সহকারী কমিশনার নাহিদ ইসলাম মাসুদ রানা ও মনির হোসেন মনুকে ১৫ দিনের এবং নৈশপ্রহরী রুবেল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পরে তাদের সদর থানা পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
অভিযানে সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ