1. admin@doinikbartamansongbadbd.com : admin :
- দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ২৫ গ্রাম গাঁজা ও ১০ পিস টাপেনটাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ডম্বলপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাইকপাড়া পুলিশ ক্যাম্পের এসআই মো. আব্দুল মতিন ও সঙ্গীয় ফোর্স নিয়মিত টহল চলাকালে ডম্বলপুর গ্রামের পাকা রাস্তার উপর থেকে চাঁন মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে। পরে তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা ও ১০ পিস টাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, “মাদক নির্মূলে আলমডাঙ্গা থানা পুলিশ শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক দূর করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ