1. admin@doinikbartamansongbadbd.com : admin :
দিনাজপুরে গণঅধিকার পরিষদের গণসংযোগে বুলবুল আহমেদ — দলীয় প্রচারণায় উচ্ছ্বসিত কর্মী-সমর্থকরা - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

দিনাজপুরে গণঅধিকার পরিষদের গণসংযোগে বুলবুল আহমেদ — দলীয় প্রচারণায় উচ্ছ্বসিত কর্মী-সমর্থকরা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৫২ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রচারণা জোরদার হয়েছে। দলের ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি ও দিনাজপুর-৬ (বিরামপুর–হাকিমপুর–নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনের দলীয় এমপি পদপ্রার্থী বুলবুল আহমেদ শনিবার (৪ অক্টোবর) বিকেলে বিরামপুর পৌর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এই প্রচারণা কর্মসূচি এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে। শহরের বিভিন্ন এলাকা ঘুরে বুলবুল আহমেদ সাধারণ নাগরিকদের হাতে দলের লিফলেট তুলে দেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের প্রতিনিধিরা। তাঁদের মধ্যে ছিলেন ছাত্র অধিকার পরিষদের বিরামপুর উপজেলা শাখার সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আকাশ ইসলাম, নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইদুর রহমান, হাকিমপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, এবং যুব অধিকার পরিষদের দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি শাহিন ইসলাম প্রমুখ।

এর আগে শুক্রবার (৩ অক্টোবর) তিনি নিজ উপজেলা নবাবগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেন।

গণঅধিকার পরিষদের এই উদীয়মান নেতা বুলবুল আহমেদ দিনাজপুর জেলার দাউদপুর ইউনিয়নের দেওগা গ্রামের সন্তান। তিনি বর্তমানে দলের ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী দিনাজপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী।

জনসংযোগকালে তিনি বলেন, গণঅধিকার পরিষদ জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতীক। আমরা জনতার কল্যাণে রাজনীতি করতে চাই, ক্ষমতার জন্য নয়। জনগণের আস্থা ও ভালোবাসাই আমাদের শক্তি।

স্থানীয় নেতাকর্মীরা জানান, এই গণসংযোগ কর্মসূচি এলাকার জনগণের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তাঁরা আশাবাদী দলটি আগামীর নির্বাচনে দিনাজপুরের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ