1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সাভারে হানী ট্রাপের শিকার যুবক উদ্ধার, নারীসহ চার অপহরণকারী গ্রেপ্তার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাভারে হানী ট্রাপের শিকার যুবক উদ্ধার, নারীসহ চার অপহরণকারী গ্রেপ্তার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

মোঃ আসিফুজ্জামান আসিফঃ

সাভারে হানী ট্রাপের মাধ্যমে অপহৃত এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীসহ অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনা গাড়ি জব্দ করা হয়।

শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ শাহীনুর কবির।

এর আগে শুক্রবার বিকেলে সাভারের জামশিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—রংপুর জেলার পীরগাছা থানার তালুকো গ্রামের মোঃ জয়নালের ছেলে শরিফুল (২৫), একই থানার সতাং গ্রামের মোঃ আঃ হাকিমের ছেলে মোঃ জয়নাল (২৫), ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার দত্তপাড়া গ্রামের আঃ রাজ্জাকের মেয়ে সকাল আনমনা (১৯) এবং শেরপুর জেলার নকলা থানার নাইরোনখোলা বাজার এলাকার মোঃ বজলুর মিয়ার ছেলে মোঃ কাওসার হোসেন কনক (২০)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ‘হানী ট্রাপ’ পদ্ধতিতে টার্গেট করে লোকজনকে ফাঁদে ফেলে অপহরণ করত। এরপর ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করত তারা।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ