1. admin@doinikbartamansongbadbd.com : admin :
তাহিরপুরে বিএনপির পথসভা: জনগণের পাশে থাকার অঙ্গীকার সুনামগঞ্জ-১ প্রার্থী মাহবুবুর রহমানের - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তাহিরপুরে বিএনপির পথসভা: জনগণের পাশে থাকার অঙ্গীকার সুনামগঞ্জ-১ প্রার্থী মাহবুবুর রহমানের

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বার পঠিত

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এ পথসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সুনামগঞ্জ-১ (তাহিরপুর–জামালগঞ্জ–ধর্মপাশা–মধ্যনগর) আসনের মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান।

পথসভায় সভাপতিত্ব করেন উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কাশেম মৌলানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সায়েম, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পথসভা জনসমুদ্রে পরিণত হয়।

পথসভায় মাহবুবুর রহমান বলেন, “আমি এমপি হতে চাই টাকা কামানোর জন্য নয়, জনগণের ভালোবাসা অর্জনের জন্য। নির্বাচিত হলে সুনামগঞ্জ-১ আসনের রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শ্রমিকদের সমস্যা সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।”
তিনি অভিযোগ করেন, তাহিরপুরের জাদুকাটা নদীতে শ্রমিকদের কাছ থেকে সরকারের নির্ধারিত সীমার চেয়ে বেশি রয়েলটি আদায় করা হচ্ছে। তিনি বলেন,

“৫ আগস্টের আগে যেখানে রয়েলটি ছিল ৫ টাকা, এখন সেখানে ২৫ টাকা আদায় করা হচ্ছে। শ্রমিকদের স্বার্থে সরকারের নির্ধারিত সীমার মধ্যে রয়েলটি আদায়ের আহ্বান জানাচ্ছি।”

মাহবুবুর রহমান আরও প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করবেন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখবেন।

স্থানীয়রা জানান, পথসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দলীয় ঐক্য, নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক শক্তির প্রতিফলন ঘটিয়েছে। সভায় নদীতে চাঁদাবাজি রোধে গণজাগরণ সৃষ্টি ও তৃণমূল পর্যায়ে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে প্রচারণা জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ