1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বাগমারায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মেজর আব্দুল্লাহ আল ফারাবীর গণসংযোগ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাগমারায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মেজর আব্দুল্লাহ আল ফারাবীর গণসংযোগ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৭২ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ
দুনীর্তি মুক্ত বাগমারা গড়ার প্রত্যয় নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য অধ্যাপক এম.এ গফুর ও তার ছেলে অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল ফারাবী (শ্যামল)।
শুক্রবার বিকেলে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ী, পথচারী ও সুধীজনদের সাথে গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে লোকজনদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন।

নেতাকর্মীবৃন্দ সঙ্গে নিয়ে ভবানীগঞ্জ কলেজ মোড় থেকে গণসংযোগ শুরু করেন অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল ফারাবী (শ্যামল)। ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়কের দুই পাশের ব্যবসায়ী সহ কাঁচা বাজার, মাছ বাজার এবং রাস্তায় চলাচলকারী পরিবহন চালকদের সাথে সাক্ষাৎ করেন তিনি। আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করে প্রতিনিয়ত বিভিন্ন প্রান্তে গণসংযোগ করছেন চলেছেন।

গণসংযোগ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,
রাজশাহী জেলা ওলামা দলের আহ্বায়ক তাজ উদ্দিন, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোজাম্মেল হক, উপজেলা মৎস্যদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুনাক্কা, ভবানীগঞ্জ পৌর কৃষক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন, ভবানীগঞ্জ পৌর নেতা তোফায়েল উদ্দিন ফরিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজু আহমেদ, মাড়িয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ