1. admin@doinikbartamansongbadbd.com : admin :
গাবতলিতে ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের মৃত্যুতে ছাত্রদল নেতা আতিকুল ইসলাম বিপ্লবে শোক প্রকাশ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলিতে ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের মৃত্যুতে ছাত্রদল নেতা আতিকুল ইসলাম বিপ্লবে শোক প্রকাশ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৩৮১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

সোনারায় ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সোনারায় ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী আলেয়া বেগমের স্বামী, করিম পাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক আব্দুস সাত্তার মন্ডল দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ১আক্টোবর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তিনি আরও বলেন
“মরহুম আমার দাদা ছিলেন। তিনি ছিলেন সহজ-সরল, পরোপকারী ও সমাজসেবায় নিবেদিতপ্রাণ একজন মানুষ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে সমাজে তার ব্যাপক পরিচিতি ছিল। তিনি অত্যন্ত সৎ ও ব্যক্তিত্ববান মানুষ ছিলেন এবং অন্যায়ের কাছে কখনো আপোষ করেননি। তাঁর রাজনীতির পথচলা শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। আমার রাজনৈতিক জীবনের অনুপ্রেরণাও তিনি। মৃত্যুর আগে তাঁর শেষ ইচ্ছা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে দেখা।”আল্লাহ রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ