
মোঃ ইলিয়াছ খান সালথা ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (২ অক্টোবর) বিকাল ৩ টায় বাংলাদেশ যুব মজলিস সালথা উপজেলা শাখার আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ শক্তিশালী সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা খেলাফত মজলিস এর সভাপতি মাওলানা মোঃ আবুল হাসান এর সভাপতি কে সাংগঠনিক সম্পাদক মুফতি সাইফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ এজাজুল হক ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি জুবায়েরের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অভিভাবক সদস্য ও ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শাইখুল হাদিস আল্লামা শাহ আকরাম আলী সাহেব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস এর কেন্দ্রীয় সভাপতি সদস্য মাওলানা আব্দুল্লাহ্ আশরাফ। যুগ্ম মহাসচিব ও ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি শরাফত হোসেন, ফরিদপুর জেলা শাখার খেলাফত মজলিসের সভাপতি ও ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমজাদ হুসাইন, ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি ও ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় খেলাফত যুব মজলিস এর সহ-সাধারণ সম্পাদক প্রশিক্ষণ মোল্লা মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ। কেন্দ্রীয় মজলিসে এর সদস্য ও জেলা যুব মজলিসের সভাপতি মাওলানা মোঃ মাহবুবুর রহমান, জেলা যুব মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারহাদ মিয়া, জেলা খিলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী, খিলাফত মজলিস (ঢাকা মহানগর দক্ষিণ) এর সহ-সাধারণ সম্পাদক মুফতি ইমদাদ বিন সায়েনুদ্দীন, সালতা উপজেলা খিলাফত মজলিসের সভাপতি মুফতি মফিজুর রহমান, নগরকান্দা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আসাদুজ্জামান কাসেমী, খেলাফত ছাত্র মজলিস ফরিদপুর জেলা পশ্চিম শাখার সভাপতি মোল্লা মুহাম্মদ রুহুল আমিন, খেলাফত ছাত্র মজলিস ফরিদপুর জেলা পূর্ব শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম, উপজেলা খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মোঃ নাসির খান, উপজেলা শ্রমিক মজলিসের সভাপতি মোঃ আকিদুল ইসলাম,
প্রধান অতিথির বক্তব্যে শাইখুল হাদিস আল্লামা শাহ্ আকরাম আলী বলেন, আমরা মুসলমান, এদেশের মানুষ মুসলমান। এ মাটি মুসলমানের মাটি। ইসলাম বিজয় হয়েছে কোরবানির পরে। এখনো কোরবানি ছাড়া ইসলাম বিজয় হবে না। এই জমির রক্তের বিনিময়ে আসছে, কাজেই ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে রক্ত দেওয়া লাগে। এদেশের মানুষ প্রস্তুত আছে। যুবকরা বৃদ্ধরা সবাই প্রস্তুত আছে। আমাদের এই দলটাকে কিছু মানুষ দুর্বল মনে করে, আসলে আমরা দুর্বল না। এরা জুলুম করে অর্থ উপার্জন করতে চায় না আমরা প্রয়োজন হলে জিহাদ করবো।
আল্লাহর জমিনে কিভাবে আল্লাহর দ্বীন কায়েম করা যায় ইনশাআল্লাহ আমরা সেই চেষ্টাই করবো এজন্য প্রতিটা মুসলমানের প্রতি আমার দাবী আপনারা সকলে ইসলামকে শক্তিশালী করার জন্য ইসলামের পক্ষে ভোট দিন।