1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ভোলাকোটে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালী অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভোলাকোটে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালী অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৯১ বার পঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আজ (২রা অক্টোবর) বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীধরপাড়া বাজারে এক মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবদলনেতা ওমর ফারুক মুন্সী ও পারভেজ হোসেনের নেতৃত্বে রালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের উত্তর প্রান্তে ভোলাকোট বিষ্ণুপুর রাস্তার সংযোগস্থলে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ উল্লাহ লালুর সভাপতিত্বে ও ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছাত্রদল নেতা রিয়াদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন বিল্লাল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবদীন মন্নান, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোকন ৭ নং ভোলা কোট ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ রুহুল আমিন বিএনপি নেতা মনির হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডাক্তার একরাম হোসেন,নূর হোসেন, মোঃ লিটন হোসেন (ফল লিটন) রুবেল খান, মোজাম্মেল হোসেন, মো: সুজন, নুর নবী, আরিফ হোসেন, বোরহান, জাফর ভুইয়া, সফিক হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা জুয়েল রানা,ওয়ার্ড বিএনপির , নিজাম হোসেন, যুবদল নেতা কবির হোসেন, নাজিম, ছাত্রদল নেতা ফরহাদ, হাছান আলী, রাফাত,প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ