1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সালথায় জুয়ার আসরে যৌথবাহিনীর অভিযানে ৬ জুয়ারী গ্রেফতার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সালথায় জুয়ার আসরে যৌথবাহিনীর অভিযানে ৬ জুয়ারী গ্রেফতার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

মোঃ ইলিয়াছ খান সালথা ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় প্রকাশ্যে জুয়া খেলার সময় ৬ জোয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে। (১ অক্টাম্বার) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে সেনাবাহিনী ও পুলিশের একটি দল। এ সময় জুয়াড়িদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও জোয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর সূত্রে জানা গিয়েছে, নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্র থেকে খবর পাওয়া যায় যে সালথার ফুলবাড়িয়া এলাকায় নিয়মিতভাবে প্রকাশ্যে জোয়ার আসর বসানো হচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে বোয়ালমারী সেনা ক্যাম্প এবং স্থানীয় পুলিশের একটি দল যৌথ অভিযান চালায়। অভিযানে ইমরুল মুন্সী, মিন্টু মোল্লা, বাবুল মুন্সি, মিজানুর শেখ, আজিজুল শেখ ও মিরান হোসেন নামে ৬ জোয়াড়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে নগদ ১৬ হাজার টাকা, চারটে বাটন ফোন, একটি স্মার্ট ফোন, এবং চার সেট তাস উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের সালথা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইন শৃঙ্খলা বাহিনী জানান। এ ধরনের অপরাধমূলক কার্যকলাপ সমাজে অশান্তি ও আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। জনগণকে জুয়া ও অবৈধ কর্মকান্ড বিরোধী সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ