1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রোগীর শরীরে মেয়াদোত্তীর্ন স্যালাইন পুশ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রোগীর শরীরে মেয়াদোত্তীর্ন স্যালাইন পুশ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৯০ বার পঠিত

মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর থেকে:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কয়েকজন রোগীর শরীরে মেয়াদোত্তীর্ন স্যালাইন পুশ করার অভিযোগ পাওয়া গেছে।এ খবর ছড়িয়ে পড়লে রায়পুর ও লক্ষ্মীপুরের সংবাদকর্মীগন ওই হাসপাতালে ছুটে যান।ঘটনাস্থলে পৌছে রোগীর স্বজনদেরকে আহাজারি করতে দেখা যায়।তা ছাড়া রোগীর স্বজনদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।এ সময় হাসপাতালে কর্তব্যরত নার্স ও ডাক্তাররা ছুটোছুটি শুরু করে।এক পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বাহারুল আলম দ্রুত হাসপাতালে এসে উপস্থিত হন।উপস্থিত সাংবাদিকগন তার কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,দুর্ঘটনাবশত ২ জন রোগীর শরীরে মেয়াদোত্তীর্ন ২টি স্যালাইন পুশ করা হয়েছে।এ রকম ঘটনা কীভাবে ঘটলো তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।তবে বর্তমানে রোগীদের অবস্থা ভালো রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।এ ব্যাপারে তিনি রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা ও খোঁজ নিবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে।এবং স্বাস্থসেবায় দায়িত্বশীলতা নিয়ে রোগী ও সাধারন মানুষদের মধ্যে প্রশ্ন উঠেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ