1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মান্দায় বিয়ের দাবিতে পাঁচ দিন ধরে প্রেমিকের বাড়িতে এক কিশোরীর অবস্থান - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মান্দায় বিয়ের দাবিতে পাঁচ দিন ধরে প্রেমিকের বাড়িতে এক কিশোরীর অবস্থান

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২০ বার পঠিত

আব্দুল মালেক স্টাফ রিপোর্টার নওগাঁ:
নওগাঁর মান্দায় বিয়ের দাবিতে পাঁচ দিন ধরে প্রেমিকের বাড়িতে আয়েশা আকতার (১৯) নামে এক কিশোরী অবস্থা নিয়েছে। প্রেমিকার হঠাৎ এমন আগমনে লম্পট ও বখাটে প্রকৃতির প্রেমিক বাড়ি থেকে দ্রুত সটকে পড়ে। বৃহস্পতিবার সকাল থেকে আজ মঙ্গলবার পাঁচদিন ধরে নানা গালিগালাজ ও কটু কথা শুনে খেয়ে না খেয়ে ও-ই বাড়ির এক ঘরে বসে কাঁদছে কিশোরী ওই মেয়েটি।

লম্পট ও বখাটে প্রকৃতির প্রেমিকের নাম বিপ্লব। তিনি তেঁতুলিয়া ইউপি’র অনাথ সিমুলিয়া গ্রামের জনৈক জেকের আলীর ছেলে। আর কিশোরী পার্শ্বের তেঁতুলিয়া এলাকার উজ্জল শেখের মেয়ে।

স্থানীয়রা জানান, বিয়ের দাবিতে পাঁচ দিন ধরে সিমুলিয়া গ্রামের জেকের আলীর বাড়িতে এক কিশোরী অবস্থান নিয়েছে। ছেলে ল*ম্পট ও ব-খাটে প্রকৃতির।

প্রেমিকা ও-ই কিশোরী দাবি করেছেন, “প্রায় ৪/৫ বছর আগে থেকেই তাঁর সাথে বিপ্লবের পরিচয় ঘটে। কাজের জন্য ঢাকায় অবস্থান নিই। এক সময় কথা বলতে বলতে গভীর সম্পর্কের সৃষ্টি হয়। পরে বিয়ের প্রলোভন দিয়ে প্রেমিক তার সাথে শারিরীক সম্পর্কে জড়িয়ে পড়েন। এভাবে বেশ কিছু দিন মেলামেশা চলতে থাকে। সম্পর্ক গভীর হওয়ায় তার মোবাইল নষ্ট সহ নানা সময়ে আমার কাছ থেকে টাকাপয়সা চেয়ে নিয়েছে।
এক পর্যায়ে বিয়ের জন্য জোরাজুরি ও চাপ প্রয়োগ করলে দুই মাস আগে আমার সাথে যোগাযোগ বিছিন্ন করে দেয়।
এরপরে নানা জায়গায় খোঁজ নিয়ে না পাওয়ায় অবশেষে ও-ই গ্রামে বিপ্লবের বাড়িতে চলে আসি।
তবে আমাকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে না পেরে আমাকে রেখেই পালিয়ে গিয়েছে তার দুলাভাইয়ের বাড়িতে। এখন যদি আমাকে বিয়ে না করে, তাহলে বি*ষপান করে ও গ*লায় ফাঁ*স দিয়ে আ*ত্মহত্যা করা ছাড়া আমার কোন উপায় থাকবে না”।

এ ঘটনার বিষয়ে জানতে বিপ্লবের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার কোন হদিস পাওয়া যায়নি। তাই মন্তব্য নেয়া সম্বব হয়নি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ