1. admin@doinikbartamansongbadbd.com : admin :
শ্রীপুরেদুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের পক্ষে ডাঃ বাচ্চু'র হাতে উপহার ও বস্ত্র বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শ্রীপুরেদুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের পক্ষে ডাঃ বাচ্চু’র হাতে উপহার ও বস্ত্র বিতরণ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ বার পঠিত

(রুবিনা বেগম)শ্রীপুর প্রতিনিধি)

গাজীপুর জেলার শ্রীপুরে অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসবই নয়, এটি বাঙালির অন্তরের এক প্রাণবন্ত উদযাপন। এ উপলক্ষে, গাজীপুর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায় ও তাদের কিশোর-কিশোরীদের মাঝে বস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্ববিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল বাচ্চু।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) শ্রীপুর বাজারের সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পুজা মন্দির প্রাঙ্গণে জন্মস্থান হিসেবে এই বস্ত্র ও উপহার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সভাপতিত্ব করেন হরি নারায়ন চৌহান এবং পরিচালনায় ছিলেন শ্রী দুলাল চৌহান।

এসময় উপস্থিত ছিলেন: উপজেলা বিএনপি আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, সাবেক উপজেলা বিএনপি সভাপতি সিরাজ উদ্দিন কাইয়া, পৌর বিএনপি আহবায়ক হুমায়ুন কবির সরকার, দস্য সচিব বিল্লাল হোসেন বেপারি, বিএনপি নেতা মোসলেহ উদ্দিন মৃধা, এড হাছান কবির, বিল্লাল হোসেন, এবং হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের উদ্যোগ ধর্ম ও সম্প্রদায়ের ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধি করে। ধর্মীয় আনন্দের অংশ হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা সমাজে ইতিবাচক বার্তা ছড়াবে বলে তারা বিশ্বাস পোষণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ