1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জের নতুন এসিল্যান্ড স্বরূপ মহুরী - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

রামগঞ্জের নতুন এসিল্যান্ড স্বরূপ মহুরী

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) হিসেবে স্বরূপ মুহুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার এস এম অনীক চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে স্বরূপ মুহুরীকে রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসাবে পদায়ন করা হয়।
তিনি বর্তমানে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্ব পালন করছেন।
স্বরূপ মুহুরী ৩৮ তম ব্যাচের বিসিএসএ উত্তীর্ণ হয়।
এর আগে (২৮ আগস্ট-২০২৫) রামগঞ্জে দেবব্রত দাশ ১ বছর ৩ মাস উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করে বদলি জনিত বিদায় নিয়েছেন। তিনি বর্তমানে চট্রগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সহকারি কমিশনার (ভুমি) এসিল্যান্ড হিসেবে কর্মরত আছেন। দেবব্রত দাশ অত্র উপজেলায় কর্মময় সময়ে সেবা, সততা, আন্তরিকতায় ব্যাপক সুনাম অর্জন করে বিদায় নিয়েছেন।
রামগঞ্জের বাসিন্দা শিক্ষক ইউছুপ হোসেন, ব্যবসায়ী ফরিদ আহমেদসহ মানুষ আশা করেন বর্তমানের নিয়োগকৃত সহকারি কমিশনার (ভুমি) স্বরূপ মুহুরী একজন ভালো অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ