1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নওগাঁর মান্দায় পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত

 

আব্দুল মালেক স্টাফ রিপোর্টার
নওগাঁর মান্দায় হিলনা বিলের খালে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌজা মৎসজীবী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম নাহিদ হোসেন (৩)। সে ওই গ্রামের জাবেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাহিদ সকালে বাড়ির পাশে নৌকাতে চড়ে খেলতে গিয়ে খালে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে। তবে ততক্ষণে তার মৃত্যু হয়। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান,অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ