1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সাভারে আবু হানিফের লাশ উদ্ধার, ধামরাইয়ে জমি বিরোধে যুবক খুন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাভারে আবু হানিফের লাশ উদ্ধার, ধামরাইয়ে জমি বিরোধে যুবক খুন

মোঃ আসিফুজ্জামান আসিফ:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

মোঃ আসিফুজ্জামান আসিফ:

সাভার ও ধামরাইয়ে পৃথক ঘটনায় দুইজনকে হত্যা করা হয়েছে।রবিবার সকালে সাভারের বিরুলিয়ার বেরিবাধ এলাকা থেকে আবু হানিফ (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, শনিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের নিজ ভাড়া বাসা থেকে বের হয়ে তিনি আর বাসায় ফেরেননি। পরে রবিবার সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করেছে। নিহত আবু হানিফ বরিশাল জেলার নাজিরপুর থানার মুলাদী গ্রামের মৃত হারুন শেখের ছেলে।

অন্যদিকে শনিবার রাতে ঢাকার ধামরাই উপজেলার সিংশ্রী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শাকিল (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে প্রতিপক্ষের কয়েকজন শাকিলের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আরও যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ