1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সাভারে তৃতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড শুরু - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাভারে তৃতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড শুরু

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

মোঃ আসিফুজ্জামান আসিফ

সাভারে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে শুরু হয়েছে এলাকার সর্ববৃহৎ তৃতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড। শনিবার সকালে সাভার মডেল কলেজ প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে সাভারের প্রায় ৮০টি স্কুলের পঞ্চম থেকে দশম শ্রেণির প্রায় চার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার আয়োজন করে সাভার সাইন্স সোসাইটি, যা সাভারের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে গঠিত এবং বর্তমানে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ সংগঠন পরিচালনা করে।

এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবের আমেজ তৈরি হয়। সবাই আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে গণিত ও বিজ্ঞানের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।

ভক্সপপে সাভার সাইন্স সোসাইটির চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন,
“আমাদের লক্ষ্য সাভারের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও প্রতিযোগিতামূলক করে গড়ে তোলা। ভবিষ্যতে এ আয়োজন আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ