1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সুনামগঞ্জ-১: আনিসুল হকের নেতৃত্বে জামালগঞ্জ জনসভায় ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জ-১: আনিসুল হকের নেতৃত্বে জামালগঞ্জ জনসভায় ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২১৮ বার পঠিত

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:

রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে জামালগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা সদর মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচার ও বাস্তবায়নের অংশ হিসেবে সভায় লিফলেট ও প্রচারপত্র বিতরণ করেন সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক।
সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান। যৌথ সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রোকন এবং ভীমখালী ইউনিয়ন বিএনপির সদস্য আবু সায়েম।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়ন জরুরি। আমরা জনগণের পক্ষে আছি। আগামী নির্বাচন জনগণের ভোটে নির্ধারিত হতে হবে। পিআর পদ্ধতি মানি না, মানব না – কারণ এই পদ্ধতিতে জনগণের ভোটাধিকার ক্ষুন্ন হয়।”
তিনি আরও বলেন, “জনগণ ভোট দিতে চায়, তাদের মতামতের প্রতিফলন চায়। তাই পিআর পদ্ধতি বাতিল করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, জুলফিকার আলী ভুট্রো, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন, যুবদল নেতা এনামুল হক এনাম, জামালগঞ্জ উপজেলা আহবায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা, গোলাম রব্বানী আফিন্দী, মোহাম্মাদ আলী, জামালগঞ্জ সদর ইউনিয়নের আহবায়ক কমিটির আহবায়ক বশীর আহম্মেদ, জামালগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক মোবারক তালুকদার, সদস্য সচিব আসাদ নুর সাদি, ধর্মপাশা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিব উল্লাহ সহ স্থানীয় বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ