1. admin@doinikbartamansongbadbd.com : admin :
৫ দফা দাবিতে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ দফা দাবিতে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ বার পঠিত

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ

পিয়ার পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন, মেহেরপুর জেলা জামায়াত ইসলামী, শুক্রবার ২৬ সেপ্টেম্বর-২০২৫ বিকেলে শহরের কলেজ মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর আমির ও মেহেরপুর-১ আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা তাজউদ্দিন খাঁনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইকবাল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির মাহবুব-উল আলম, রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, পৌর আমির সোহেল রানা ডলার,মেহেরপুর সদর উপজেলা সেক্রেটারি ও আমঝুপী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাব্বারুল ইসলাম, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, জামায়াত নেতা রফিকুল ইসলাম ও জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালাম।
পরে মাওলানা তাজউদ্দিন খাঁনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল কলেজ মোড় থেকে শুরু হয়ে কাথুলী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়,এর আগে দুপুরের পর থেকে বিভিন্ন স্থানের খণ্ড খণ্ড মিছিল এসে কলেজ মোড়ে সমবেত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ