1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মান্দায় ৫ দফা দাবিতে জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মান্দায় ৫ দফা দাবিতে জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

আব্দুল মালেক, মান্দা,নওগাঁ প্রতিনিধি:- বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁর মান্দা উপজেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ সেপ্টেম্বর বিকাল ৫.০০ উপজেলার প্রসাদপুর কোর্ট মসজিদ হতে এ বিক্ষোভ শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চার মাথায় এসে সমাবেশে মিলিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা আমীর এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৯ নওগাঁ মান্দা-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব। তিনি বলেন পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তিনি আরো বলেন, বাংলাদেশের ৭৩% মানুষ পিআর চাই। যারা পিআর বুঝতে চাই না তারা বাংলাদেশের উন্নয়ন চাই না। তিনি আরো বলেন, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। ফ্যাসিস্টদের বিচার করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। অবিলম্বে জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরীন নওগাঁ জেলা শাখার সভাপতি এবং আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন,সহকারী সেক্রেটারি মো ইলিয়াস খান, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আব্দুর রাকিব, যুব সভাপতি মোহাম্মদ আব্দুল মালেক, উলামা সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, অফিস সেক্রেটারি হাফেজ আয়নাল হক, বায়তুল মাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন, শ্রমিক কল্যাণ সভাপতি মাহবুবুর রহমান, ব্যবসায়ী ফোরাম সভাপতি রাকিব চৌধুরী, শিবির সভাপতি মাহমুদুল হাসান, রোমান ইসলাম, শিবির নেতা ফাহিম ইসলাম, শিবির নেতা মানিক প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ