1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সাভারের বিরুলিয়ায় গোলাপ ফুল ছেঁড়াকে কেন্দ্র করে ১০ জন আহত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাভারের বিরুলিয়ায় গোলাপ ফুল ছেঁড়াকে কেন্দ্র করে ১০ জন আহত

মোঃ আসিফুজ্জামান আসিফ:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৬৭ বার পঠিত

মোঃ আসিফুজ্জামান আসিফ:

সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামে গোলাপ ফুল ছেঁড়াকে কেন্দ্র করে প্রায় ১০ জনকে পিটিয়ে রক্তাক্ত করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের পুলিশ উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের টঙ্গী থেকে আসা তিনটি পরিবারের প্রায় ২০ জন সদস্য গোলাপ ফুল দেখতে সেখানে যান। এ সময় তাদের সঙ্গে থাকা একটি শিশু গোলাপ ফুল ছিঁড়ে ফেললে বাগান কর্তৃপক্ষ ক্ষিপ্ত হয়। অভিযোগ করা হয়, ফুল ছেঁড়ার কারণে ৫ হাজার টাকা এবং বাগানে প্রবেশ করে ছবি তোলার জন্য প্রত্যেকের কাছ থেকে ১ হাজার টাকা দাবি করে বাগানের কর্মীরা।

এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে একদল দুর্বৃত্ত লাঠিসোটা ও ফুল কাটার কাঁচি নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে প্রায় ১০ জন রক্তাক্ত আহত হন। পরে ভুক্তভোগীরা পুলিশে ফোন দিলে সাভার মডেল থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।

এ ঘটনায় ভুক্তভোগী আব্দুর রহিম সোহরাব, শাহিন, শাকিলসহ কয়েকজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ