1. admin@doinikbartamansongbadbd.com : admin :
৬দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না -মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৬দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না —মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২০ বার পঠিত

আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধি:
খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস বলেন, সংগঠনের কেন্দ্র ঘোষিত ৬দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। তিনি বলেন, অবিলম্বে জুলাই জাতীয় সনদ ঘোষণা ও এর আইনী ভিত্তি প্রদান করতে হবে, সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের দোসরদের অপরাধের বিচার দৃশ্যমান করতে হবে, আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের রাজনৈতিক কর্মকান্ড স্থগিত করতে হবে, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করতে হবে এবং সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ নিয়োগ নিশ্চিত করতে হবে। এসব দাবি আদায় করতে প্রয়োজনে সারাদেশের জনসাধারণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমআর নামাযের পর গোয়াইনঘাট উপজেলা মডেল মসজিদ সংলগ্ন থেকে তারকারি বাজার পয়েন্টে গিয়ে বিক্ষোভ মিছিল সমাবেশে মিলিত হয়। উপজেলা শাখার সভাপতি মাওলানা শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ জহির, সাধারণ সম্পাদক মাওলানা আখলাকুল আম্বিয়া, সহ-সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন, ইসলামি যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আখলাক হুসাইন, ইসলামী ছাত্র মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সাবেক সভাপতি আমিরুল ইসলাম আমীন।
উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ হাসান আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার প্রচার সম্পাদক তানজিল হোসাইন, ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক কেএম মনসুর আহমদ, ইসলামী ছাত্র মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সাবেক সভাপতি মারজানুল আযহার জুনেদ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ