1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিরামপুরে ৩৪ লক্ষাধিক টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ — নির্বাহী প্রকৌশলীর নির্দেশ, সাংবাদিকদের তাকে ‘স্যার’ বলতেই হবে - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিরামপুরে ৩৪ লক্ষাধিক টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ — নির্বাহী প্রকৌশলীর নির্দেশ, সাংবাদিকদের তাকে ‘স্যার’ বলতেই হবে

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৫ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
ওয়ার্ল্ড ব্যাংক অর্থায়নে Local Government Covid-19 Response And Recovery Project (LGCRRP) এর আওতায় বিরামপুর পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন চলছে। এর মধ্যে ইসলামপাড়ায় লিলি মঞ্জিল থেকে দক্ষিণে ড্রেন ও সড়ক নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৪ লক্ষাধিক টাকা।

কাজের শর্ত অনুযায়ী এসব প্রকল্প বাস্তবায়নে পৌরসভার প্রকৌশলী ও ঠিকাদারের সরাসরি তত্ত্বাবধান থাকার কথা। তবে স্থানীয়দের অভিযোগ, শুক্রবার প্রকল্পস্থলে কাজ চলাকালে কোনো প্রকৌশলী বা ঠিকাদারকে দেখা যায়নি। বরং পৌরসভার একজন পরিচ্ছন্নতা কর্মী কাজের তদারকি করছিলেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, এক বস্তা সিমেন্টের সঙ্গে ৬ করায় বালু ও ৬ করায় পাথর মিশিয়ে ঢালাই করা হয়েছে। এতে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। পরে পৌরসভার কার্য সহকারী জামানের উপস্থিতিতে ঢালাই সম্পন্ন হয়।

সচেতন নাগরিকরা অভিযোগ করে বলেন, সরকারি অর্থে বাস্তবায়িত প্রকল্পে যদি এভাবে কাজ হয় তবে জনগণের ক্ষতি অনিবার্য। তারা অবিলম্বে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অন্যদিকে, বিরামপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস এম শরিফুল ইসলাম ডাকুয়া সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
একজন সাংবাদিক সৌজন্য বিনিময়ের পর তার অবস্থান জানতে চাইলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন—স্যার বলেন, স্যার। আমাকে ভাই বলে ডাকতে পারবেন না। পৌরসভার এক্স-ইএনকে স্যার বলতেই হবে।

এই বক্তব্যে স্থানীয় সাংবাদিক সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের প্রশ্ন— জনগণের টাকায় বেতনভুক্ত একজন সরকারি কর্মকর্তা কেন সংবাদকর্মীদের সঙ্গে এমন আচরণ করবেন? অনিয়মের অভিযোগ আড়াল করতেই কি এ ধরনের নির্দেশ দেয়া হলো?

ঘটনা প্রসঙ্গে পৌরসভার কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সচেতন মহলের অভিমত, প্রায় অর্ধকোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ, নিম্নমানের কাজ ও নির্বাহী প্রকৌশলীর উক্তি প্রশাসনিক জবাবদিহিতার জন্য উদ্বেগজনক। তাই দ্রুত তদন্ত করে সত্য উদঘাটন ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ