1. admin@doinikbartamansongbadbd.com : admin :
গোয়াইনঘাটে পিয়াইন নদীতে ট্রাক্সফোর্সের অভিযান - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে পিয়াইন নদীতে ট্রাক্সফোর্সের অভিযান

গোয়াইনঘাট প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৬৮ বার পঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি :

গোয়াইনঘাটের পিয়াইন নদীতে শনিবার ২৩ আগষ্ট শনিবার দিনভর অভিযান পরিচালনা ট্রাক্সফোর্সের অভিযান পরিচালনা করে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারীর নেতৃত্বে পরিচালিত অভিযানে দুইজন কে আটক ও দুইটি নৌকা ডুবিয়ে দেওয়া হয়। জানা যায় গোয়াইনঘাট উপজেলার পিয়াইন নদী বেষ্টিত হাজীপুর বালুমহাল একাধিক বার টেন্ডার প্রক্রিয়া হলেও উপযুক্ত মুল্য না পাওয়ায় টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি জেলা প্রশাসনের রাজস্ব বিভাগ। কিন্তু সাম্প্রতিক কালে এ নদীতে বালু উত্তোলনের খবর চাউর হলে নড়েচড়ে বসে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। দফায় দফায় অভিযান পরিচালনা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অধ্য নদীটির লাটি সীমানা হইতে হাজীপুর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন এ মহাল ইজারা প্রদান করা হয়নি, এখানে বালু ক্রয় বিক্রয় উত্তোলন সহ সকল প্রক্রিয়া নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ। অভিযানে আরও অংশ নেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল মুনায়েম, গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তরিকুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ