1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বালিয়াডাঙ্গীতে রোদে মাঠে কাজ করছিলেন বৃদ্ধ, মারা গেলেন হিট স্ট্রোকে - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে রোদে মাঠে কাজ করছিলেন বৃদ্ধ, মারা গেলেন হিট স্ট্রোকে

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রখর রোদে মাঠে কাজ করার সময় হিট স্ট্রোকে উমের আলী (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের ঝলঝলি গ্রামে এ ঘটনা।

বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আহাদুজ্জামান সজিব। মৃত বৃদ্ধ উমের আলী ওই এলাকার মরহুম পরব আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদিন জানান, দুপুরে বাড়ীর পাশে দুই শতক জমিতে আলু লাগানোর জন্য কোদাল দিয়ে জমি তৈরির কাজ করিছলেন বৃদ্ধ উমের আলী। হটাৎ করেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনার পর পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

স্বজনরা জানিয়েছে, এদিন ৫টায় ঝলঝলী জামে মসজিদ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে উমের আলীর। পরে তাকে দাফন করা হবে পারিবারিক গোরস্থানে।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আহাদুজ্জামান সজিব পরামর্শ দিয়ে বলেন, কয়েকদিন ধরে প্রচন্ড রোদ পড়ছে। সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত কড়া রৌদ্রে মাঠে কাজ করতে হলে মাথার উপর ছাতা রাখতে হবে। সাথে ঠান্ডা পানি এবং স্যালাইন রাখার পরামর্শ দেন তিনি। এছাড়াও শরীর সহ্য করতে না পারলে শেষ বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠের কাজ করার পরামর্শ দেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ