1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পঞ্চগড় সদর উপজেলা বিএনপির নেতাসহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড় সদর উপজেলা বিএনপির নেতাসহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বার পঠিত

পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের সদর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ৯০ পিছ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ও ৭ পুরিয়া গাঁজা সহ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সহ গ্রেপ্তার ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের ঘটবর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে মাদক বিক্রির ৫ হাজার ৩৫০ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে সদর থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। পরে ওই মামলায় তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, কামাত কাজলদিঘী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও খাগুরু পাড়া এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম (৪৫), একই ইউনিয়নের ঘটবর বাসিন্দা মাদক ব্যবসায়ী নবিরুল ইসলাম (৩৮) ও পঞ্চগড় পৌরসভার রামের ডাংগা এলাকার আব্দুল কাইয়ূম (৫৭)।
জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ঘটবর এলাকায় মাদকের বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের ২২২ পদাতিক ব্রিগেডের সৈয়দপুর সেনানিবাসের ২৯ বীর ব্যাটালিয়নের লেফটেন্যান্ট ফরহাদ অর রশিদের নেতৃত্বে পঞ্চগড় সেনা ক্যাম্পের সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৯০ পিছ ট্যাপেন্টাডল ও ৭ পুরিয়া গাঁজা সহ বিএনপি নেতা জাহাঙ্গীর, মাদক ব্যবসায়ী নবিরুল ও কাইয়ূমকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা।
অভিযানে সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া মাদক ব্যবসায়ী নবিরুলের বিরুদ্ধে ৯টি মাদকের মামলা রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ