1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিসিবির কাউন্সিলর নির্বাচিত হলেনরামগঞ্জের এনামুল - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিসিবির কাউন্সিলর নির্বাচিত হলেনরামগঞ্জের এনামুল

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০০ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ও ক্রীড়া সংগঠক এনামুল আহসান রুবেল।

রুবেল দীর্ঘদিন ধরে রামগঞ্জ উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় পর্যায়ে ক্রিকেটের উন্নয়ন, খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে মাঠমুখী করার নিরলস প্রচেষ্টা ক্রীড়াঙ্গনে ইতিমধ্যেই ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

বিসিবির কাউন্সিলর নির্বাচিত হওয়ায় রামগঞ্জ ও লক্ষ্মীপুরের ক্রীড়াপ্রেমী মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে । বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয় ক্রীড়ামোদীরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে রামগঞ্জসহ পুরো লক্ষ্মীপুর জেলার খেলাধুলা নতুন গতি পাবে এবং স্থানীয় ক্রিকেটারদের জাতীয় পর্যায়ে উঠে আসার সুযোগ আরও প্রসারিত হবে।

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর।
মোবাইলঃ০১৬৩০৯২১৩৪২
তাং-২৫-০৯-২৫ং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ