1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বোয়ালমারীতে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের উপর হামলা ভাংচুর - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বোয়ালমারীতে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের উপর হামলা ভাংচুর

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

আব্দুল মতিন মুন্সী (বোয়ালমারী, ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের উপর হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলায় দুজন মারাত্মক আহত হয়ে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন । এ ঘটনায় ওবায়দুর রহমান নামে একজন বাদি হয়ে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার ময়না ইউনিয়নের ইছাখালী গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের ইছাখালী গ্রামের মৃত আব্দুল লতিফ শেখের ছেলে ওবায়দুর রহমান (৫৫) এর সাথে একই গ্রামের হাবিবুর রহমান শেখের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে প্রতিপক্ষ নিম্ন আদালতে মামলা করলে তা খারিজ করে দেন বিজ্ঞ আদালত। পরবর্তীতে সেই জমিতে মাটি ভরাট করে পাকা স্থাপনা নির্মাণ শুরু করলে ফের হাবিবুর রহমান আদালতে একটি অভিযোগ করে জায়গাটির উপর সকল ধরনের স্থাপনা নির্মাণের উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
নিষেধাজ্ঞা আরোপের পর কাজ বন্ধ থাকলেও ২৪ সেপ্টেম্বর ভোরে মিজানুর রহমান, আহাদ শেখ, হবিবার রহমান, আলমগীর শেখ, আশাদুল শেখ, আতিয়ার রহমান শেখ, ওহিদ শেখ, মিরাজ শেখসহ অজ্ঞাত ৮/১০ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নির্মাণধীন পাকা স্থাপনা ভাঙ্গতে শুরু করে। খবর পেয়ে বাদির ভাই মো. মাসুদ শেখ ঘটনাস্থলে পৌঁছে তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে হাবিবুর রহমানের নেতৃত্বে তার উপর হামলা চালায়। এতে মারাত্মক আহত হয় সে। ভাইকে রক্ষা করতে মামলাটির বাদি এগিয়ে গেলে তার উপরও আক্রমণ চালানো হয়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে সেও মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় বাদির ডিসকাভারি ১২৫ সিসির একটি মোটরসাইকেল ভেঙ্গে গুড়িয়ে দেয় আক্রমণকারিরা। এ বিষয়ে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বাদি ওবায়দুর রহমান শেখ।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান বলেন- অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ