1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ভেড়ামারা উপজেলায় বিভিন্ন পূজা মন্ডপে বিএনপি'র আর্থিক অনুদান প্রদান - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভেড়ামারা উপজেলায় বিভিন্ন পূজা মন্ডপে বিএনপি’র আর্থিক অনুদান প্রদান

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ বার পঠিত

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় উৎসব তা হলো শারদীয় দুর্গাপূজা উৎসব, আর এই উৎসবকে ঘিরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনায় ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম এর তত্ত্বাবধানে ভেড়ামারা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মণ্ডপে খোঁজখবর নেন, এবং তাদের শারদীয় দুর্গাপূজার কোন সমস্যা যাতে না হয় সে বিষয়ে তারা খোঁজ খবর নেন।

আজ মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর২০২৫ বিকাল ৫:০০ টায় ভেড়ামারা উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই অনুদান বিতরণ করা হয়।ভেড়ামারা উপজেলার বিএনপির আহ্বায়ক এডভোকেট তৌহিদুল ইসলাম আলম পূজা মণ্ডপগুলোর নেতাদের হাতে অনুদানের অর্থ তুলে দেন।

এ সময় তিনি বলেন,বিএনপি সবসময় মানুষের পাশে আছে। পূজা উদযাপনের সময় কোথাও কোনো বিশৃঙ্খলা না হয় সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।যেকোনো সমস্যার সমাধানে আমরা পাশে থাকবো।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জানবার হোসেন, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ আবুল বিশ্বাস,যুগ্ম আহবায়ক আব্দুর রব, যুগ্মআহবায়ক ইসাহাক,যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম রঞ্জু, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মামুনুর রশিদ বকুল,বাহিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম লাভলু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল আলম রোকন, বাহিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক জীবন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন মোল্লা, জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠন সহযোগী নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ