
কচুয়া প্রতিনিধি মোঃ আবু ইউসুফ উদয়:
কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়ন এ রাস্তর দু’পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।গতকাল ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়ন এর সাচার বাজারে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানটি সাচার বাজারের দক্ষিণ ব্রিজ থেকে শুরু হয়ে সাচার স্কুল মার্কেট পর্যন্ত রাস্তার পাশে গড়ে ওঠা প্রায় ১০০ টি ছোট বড় অবৈধ দোকান উচ্ছেদ করেন ও বলডোজার চালিয়ে ভেঙে দেন।
অভিযানের নেতৃত্ব দেন কচুয়া উপজেলা সহকারী ম্যাজিস্ট্রেট (ভূমি) আল নাসের। সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন এটা হচ্ছে আমাদের ধারাবাহিক অভিযান রাস্তার কিনারে যত ধরনের অবৈধ স্থাপনা গড়ে উঠেছে আমরা সরকারের নির্দেশমতো এগুলো তুলে দিচ্ছি।আমরা আগেই মাইকিং করে তাদেরকে তাদের মালপত্র সরাতে ঘোষণা দিয়েছি। এখন আমরা আমাদের এই অভিযান পরিচালনা করছি। অভিযান পরিচালনার কারণ হলো যাতে করে কোনরকম যানজটের সৃষ্টি না হয় এবং মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা এ অভিযানটি কয়েকদিন পর পর চালাবো।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলার ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা ও এখনো সাচারের প্রশাসক মোঃ জহিরুল ইসলাম, সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা।