1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সাভার আশুলিয়ায় নির্মাণাধীন ভবনের ভিতরে ট্রান্সমিটার, বড় দুর্ঘটনার আশঙ্কা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাভার আশুলিয়ায় নির্মাণাধীন ভবনের ভিতরে ট্রান্সমিটার, বড় দুর্ঘটনার আশঙ্কা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

মোঃ আসিফুজ্জামান আসিফ

সাভারের আশুলিয়ায় নির্মাণাধীন একটি ভবনের ভিতরে বিদ্যুতের ট্রান্সমিটার থাকায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভবন মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়া সিএনবি সড়কের সেবা ক্লিনিক সংলগ্ন স্থানে ফয়সাল মাদবর নামে এক ব্যক্তি দুইতলা ভবন নির্মাণ করছেন। ভবনের দ্বিতীয় তলার ভেতরেই বিদ্যুতের একটি খুঁটির ট্রান্সমিটার থাকা অবস্থায় নির্মাণ কাজ শুরু করেন তিনি। এতে শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে ভবনে কাজ চালিয়ে যাচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, ভবনের ভেতরেই ট্রান্সমিটার স্থাপন করা হয়েছে। যেকোনো সময় বড় দুর্ঘটনার শঙ্কা করছেন এলাকাবাসী। তারা বলেন, ট্রান্সমিটার থাকার কারণে বসবাসকারীদের জীবন ঝুঁকির মধ্যে পড়বে।

এ বিষয়ে ভবন মালিক ফয়সাল মাদবর জানান, “বিদ্যুতের খুঁটি সরানোর জন্য আমরা আগেই পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করেছি। কিন্তু এখনো তারা খুঁটি সরায়নি, তাই নির্মাণ কাজ চালিয়ে যেতে হয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ