1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পীরগঞ্জ সরকারি কলেজে ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পীরগঞ্জ সরকারি কলেজে ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

সাকিব আহসান প্রতিনিধি,পীরগঞ্জ, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কলেজ চত্বরে সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক একরামুল হক, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক গৌরাঙ্গ রায়, ইংরেজি বিভাগের শিক্ষক এএসএম রেজানুল্লাহ সরকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেজবাহুল পারভেজ সূর্য ও সাবেক সাধারণ সম্পাদক মাসুম পারভেজ।

এছাড়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিনুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে শিক্ষা ও সংগঠনের ইতিবাচক চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ