1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জ থানা রোডের খাদেম সূ ও চৌধুরী হার্ডওয়ারে দুর্ধর্ষ চুরি সংঘটিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগঞ্জ থানা রোডের খাদেম সূ ও চৌধুরী হার্ডওয়ারে দুর্ধর্ষ চুরি সংঘটিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার থানা রোডের খাদেম সূ ফ্যাশন ও চৌধুরী হার্ডওয়ারে এক দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। চোরের দল হানা দিয়ে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুটে নিয়েছে।
রবিবার দিবাগত গভীর রাতে মুখোশপরিহীত দুইজন চোর প্রথমে চৌধুরী হার্ডওয়ারের পিঁছনের টিনের দরজা ভেঙ্গে প্রবেশ করে ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ১০হাজার টাকা ও পরে পাশ্ববর্তী খাদেম সূ ফ্যাশনের ওয়াল ভেঙ্গে নগদ ১লাখ ১০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।
আজ সকালে খাদেম সূ ফ্যাশনের মালিক গোলাম মর্তুজা মামুন জানান চৌধুরী হার্ডওয়ার থেকে দুইজন চোর মাঝখানের দেয়াল ভেঙ্গে তার দোকানে প্রবেশ করে ক্যাশ বাক্স ভেঙ্গে দোকানের বিভিন্ন স্থানে রক্ষিত নগদ ১লাখ ১০হাজার টাকা নিয়ে যায়। যা তিনি দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত করেন। দুইজন চোর মুখোশ পরিহীত থাকায় তাদেরকে চেনা যায়নি।
রামগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি রোমান হোসেন পাটোয়ারীসহ বাজারের অন্য ব্যবসায়ীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল বারী জানান পুলিশ ঘটনাস্থল গিয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ীকে অভিযোগ দিতে বলা হয়েছে।

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর।
মোবাইলঃ০১৬৩০৮২১৩৪২
তাং-২২-০৯-২৫ইং।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ