1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সাভারে নিরাপত্তাকর্মী হত্যার এক বছর পর রহস্য উদঘাটন, গ্রেফতার ৪ জন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাভারে নিরাপত্তাকর্মী হত্যার এক বছর পর রহস্য উদঘাটন, গ্রেফতার ৪ জন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০ বার পঠিত

মোঃ আসিফুজ্জামান আসিফ

সাভারে এক বছর আগে সংঘটিত নিরাপত্তাকর্মী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সাভার সার্কেল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির।

তিনি জানান, গত বছরের ৩ আগস্ট হেমায়েতপুরের এমই বিডি টেক লিমিটেড কারখানায় ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত হানা দেয়। এসময় তারা কারখানার নিরাপত্তাকর্মী রিমন হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠালেও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সম্ভব হয়নি।

পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে গতকাল মানিক মোল্লা নামের এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত ভোলা সরকার ওরফে আব্দুল্লাহ আল মামুন, সাইফুল ইসলাম ও হৃদয় আহমেদকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ডাকাতরা মূলত ডাকাতির উদ্দেশ্যে কারখানায় প্রবেশ করেছিল। তবে ডাকাতি করতে ব্যর্থ হয়ে তারা নিরাপত্তাকর্মী রিমনকে ছুরিকাঘাতে হত্যা করে।

গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ। সংবাদ সম্মেলনে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়াসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ