1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত করতে সহযোগিতার আশ্বাস - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত করতে সহযোগিতার আশ্বাস

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

আল আমিন জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবি থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ নিয়ামুল হক। দায়িত্ব গ্রহণের পর , উপজেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ তার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার), সহকারী সেক্রেটারী আবু রায়হান, পৌর জামায়াতের আমীর আবুল বাশার, পৌর সেক্রেটারী মোঃ গোলাম রব্বানীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে জামায়াত নেতৃবৃন্দ থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে নবাগত ওসিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এসময় জামায়াতের পক্ষ থেকে ওসি মোঃ নিয়ামুল হককে ইসলামীক কিছু মূল্যবান বই উপহার দেওয়া হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে পাঁচবিবি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে এবং জনগণ ন্যায়সঙ্গত সেবা পাবে।
অপরদিকে নবাগত ওসি মোঃ নিয়ামুল হক জামায়াত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং দায়িত্ব পালনকালে সবার দোয়া, সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নিরপেক্ষভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ