1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পিআর হলে আওয়ামী লীগ সর্বোচ্চ ৭০-৮০ আসন পাবে: বিএনপি নেতা সালাউদ্দিন বাবু” - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পিআর হলে আওয়ামী লীগ সর্বোচ্চ ৭০-৮০ আসন পাবে: বিএনপি নেতা সালাউদ্দিন বাবু”

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ বার পঠিত

মোঃ আসিফুজ্জামান আসিফ:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর (প্রপোরশোনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু হলে আওয়ামী লীগ সর্বোচ্চ ৭০ থেকে ৮০টি আসন পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

শনিবার দুপুরে সাভারের গণস্বাস্থ্যের পিএইচএ ভবনে আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

ডা. বাবু বলেন, সংবিধানে পিআর পদ্ধতি নেই, দেশের মানুষও এ পদ্ধতি বোঝে না। তাই পূর্বের নিয়মে নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। আওয়ামী লীগকে জনগণ ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের একটি ছোট দল নিজেদের সুবিধার জন্য পিআর পদ্ধতির দাবি তুলছে, যা জনগণের স্বার্থে নয়।

অনুষ্ঠান উপলক্ষে কেক কাটা হয় এবং সাংস্কৃতিক পর্বে দেশের জনপ্রিয় শিল্পীরা গান পরিবেশন করেন।

এসময় সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব, আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আল মামুন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ