1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অভিযানে সাড়ে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারী তরিকুল গ্রেফতার - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অভিযানে সাড়ে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারী তরিকুল গ্রেফতার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ বার পঠিত

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- গাইবান্ধার পলাশবাড়ীতে সাড়ে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারী তরিকুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার(২০ সেপ্টেম্বর)দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ্ নেওয়াজ।এরআগে শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি কালে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তরিকুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ধাঙ্গিপুকুর (গুচ্ছগ্রাম) এলাকার মোশারফ ইসলামের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানান, ঢাকা- রংপুর মহাসড়কের পলাশবাড়ী জিরোপয়েন্ট চারমাথা ঘেঁষে ঘোড়াঘাট সংযোগ সড়কে বিভিন্ন যানবাহন তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়ের বাংলাবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশী কালে পৃথক দুই ব্যাগে থাকা সাড়ে ৪ কেজি গাঁজা জব্দসহ তরিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।

ধৃত তরিকুল বিক্রয়ের উদ্দেশ্যে এসব গাঁজা পাচার করছিলেন। যার বর্তমান বাজার মূল্য ৯০ হাজার টাকা। এব্যাপারে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ