1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বেলকুচি সরকারি কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বেলকুচি সরকারি কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বার পঠিত

আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি সরকারি কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান ও পূর্বানী গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল হাই সরকার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের জন্য নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সৎ ও দক্ষ মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা অপরিহার্য। আগামী দিনের নেতৃত্ব দেওয়ার জন্য তোমাদের প্রস্তুত হতে হবে।”

এছাড়াও প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলীম। তিনি তরুণ প্রজন্মকে দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে অতিথি ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন কলেজ কর্তৃপক্ষ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম,
টেক্সজেন গ্রুপের মহাব্যবস্থাপক আলহাজ্ব শেখ আব্দুস ছালাম,
বাংলাদেশ তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক গোলাম মওলা খান বাবলু,
বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জামাল ভূঁইয়া,
সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল,
সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম,
উপজেলা বিএনপির সদস্য সচিব বনী আমিন,
বেলকুচি পৌর বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আলতাফ হোসেন প্রামাণিক,
সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর শূরা সদস্য ও উপজেলা আমির আরিফুল ইসলাম সোহেল,
সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম এবং
জেলা মজলিসে শূরা সদস্য ও সহ-সেক্রেটারি অধ্যাপক মাহবুবুর রশিদ শামীম।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ