1. admin@doinikbartamansongbadbd.com : admin :
"দেশ ভয়াবহ সংকটে, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনই একমাত্র ভরসা — মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী" - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

“দেশ ভয়াবহ সংকটে, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনই একমাত্র ভরসা — মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী”

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

আশিকুল ইসলাম , বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী বলেছেন, “দেশ আজ ভয়াবহ সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত, গণতন্ত্র বিপন্ন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রয়েছে।”

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বেলকুচি সদর ইউনিয়নের উদ্যোগে দশখাদা হাটখোলা মাঠে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে তিনি আরও বলেন, “আগামী দিনে আরও শক্তিশালী আন্দোলনের মাধ্যমে দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। সিরাজগঞ্জ-৫ আসনের মানুষ দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত। এ অঞ্চলের মানুষের দাবি-দাওয়া পূরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করছে। ইনশাআল্লাহ, জনগণের সমর্থন নিয়ে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে উন্নয়ন ও পরিবর্তনের ধারা অব্যাহত রাখবে।”

তিনি দলের নেতাকর্মীদের দুর্নীতি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন আলী।

এ সময় আরও বক্তব্য রাখেন— ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা সভাপতি প্রভাষক আব্দুস সামাদ, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম, বেলকুচি থানা শাখার সভাপতি মাওলানা মোঃ কালাম, থানা শাখার সাধারণ সম্পাদক আঃ সালামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

সম্মেলন শেষে দেশ ও জাতির সমৃদ্ধি, উন্নয়ন, শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ