1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ময়মনসিংহে খানকা শরিফে ভাঙচুর,৬০ জনের বিরুদ্ধে মামলা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহে খানকা শরিফে ভাঙচুর,৬০ জনের বিরুদ্ধে মামলা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার পঠিত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ নগরীর সুতিয়াখালী বাজারে অবস্থিত ‘আতে রাসুল খাজা বাবার দায়রা শরিফ’ নামের খানকা শরিফে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) রাতেই খানকার খাদেম উসমান গনি ফকির কোতোয়ালি মডেল থানায় এ মামলা করেন। মামলায় অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে খানকায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। হামলাকারীরা দরজা-জানালা কুপিয়ে তছনছ করার পাশাপাশি একটি সাউন্ডবক্স নিয়ে যায়। হামলার সময় খানকার কেউ সেখানে উপস্থিত ছিলেন না।

মামলার বাদী উসমান গনি ফকির বলেন, “প্রায় ১৮ বছর ধরে এখানে আমাদের আস্তানা। এখানে মিলাদ ও ভক্তিমূলক গানবাজনার আসর হতো। কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ কখনোই হয়নি।”

স্থানীয় বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আলিউল আজিমও বলেন, “খানকায় অসামাজিক কার্যকলাপের কোনো অভিযোগ কখনোই শোনা যায়নি। প্রতি শুক্রবার রাতে ভক্তিমূলক গানের আসর বসতো।”

ঘটনার নিন্দা জানিয়ে ময়মনসিংহ বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম বলেন, “সুফি ও বাউল দর্শন কখনোই সহিংসতা সমর্থন করে না।” একই সঙ্গে বাংলাদেশ সুফিবাদ ঐক্য পরিষদের সভাপতি খলিলুর রহমান পীরবাবা চিশতী নিজামীও হামলাকারীদের দ্রুত বিচার দাবি করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানান, “খানকা শরিফে ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ