1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পলাশবাড়ীতে নিজের গলা নিজেই ব্লেড দিয়ে কেটে এক বিধবা গৃহবধূর দুঃসাহসিক-নৃশংস আত্মহত্যা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পলাশবাড়ীতে নিজের গলা নিজেই ব্লেড দিয়ে কেটে এক বিধবা গৃহবধূর দুঃসাহসিক-নৃশংস আত্মহত্যা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- গাইবান্ধার পলাশবাড়ীতে নিজের গলা নিজেই ব্লেড দিয়ে কেটে বিধবা গৃহবধূ শাহিনা বেগম(৪৫) আত্মহত্যা করেছে।

এমন নৃশংস শিহরিত ঘটনাটি ঘটেছে শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের প্রত্যন্ত পল্লী দিগদারী গ্রামে।

স্থানীয়,পারিবারিক ও পুলিশ সূত্র জানায়,
উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদারী গ্রামের মৃত: আজিল হকের বিধবা স্ত্রী শাহিনা বেগম দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার বিভিন্ন বাসাবাড়ীতে গৃহপরিচারিকার কাজ করতেন।সম্প্রতি তার মাথায় স্বাভাবিক স্মরণশক্তির সমস্যা দেখা দেয়। একারণে গত দুই সপ্তাহ আগে পরিবারের লোকজন শাহিনা বেগমকে ঢাকা থেকে নিজ বাড়ীতে নিয়ে আসেন।

অন্যান্যদিনের ন্যায় শুক্রবার রাতে খাবার শেষে শাহিনা বেগম তার শয়নঘরে ঘুমিয়ে পড়েন। রাত পোহালে সকালে ঘুম থেকে না উঠায় বাড়ির লোকজনের সন্দেহ হয়।শনিবার এসময় সকাল সাড়ে ৬ টার দিকে তাকে ডাকহাঁক করেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় অবশেষে শয়ন ঘরের দরজা খুলে দেখা যায় গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় তার প্রাণহীন নিথর দেহ মাটিতে পড়ে রয়েছে।

খবর পেয়ে সকাল ১১ টার দিকে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। ওই ইউপি’র সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মোনারুল ইসলাম জানান ১ ছেলে ২ মেয়ে ও নাতি- নাতনির জননী ওই বিধবা মহিলার মাথায় সমস্যা ছিল। মস্তিষ্কবিকৃতির কারণে তিনি বাড়ির সবার অজান্তে ধারালো ব্লেড দিয়ে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেন।

থানা অফিসার ইনচার্জ মো.জুলফিকার আলী ভূট্টো বিষয়টি নিশ্চিত করে জানান,ঘটনাটি আত্মহত্যা হিসেবে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। পরিবার কিংবা কাহারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন সম্পন্ন করা হয়। নৃশংস-দুঃসাহসিক ও এমন শিহরিত আত্মহত্যার ঘটনাটি নিয়ে অত্রালাকায় নানা গুঞ্জন, সংশয়, জল্পনা -কল্পনা ছাড়াও গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ