1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লালমাইয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মী সভা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লালমাইয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মী সভা অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ বার পঠিত

মনিরুল ইসলাম কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

লালমাই উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ সেপ্টেম্বর বিকেল ৩টায় উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাসুদ করিম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক হুইপ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী।

তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন। সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের জন্য আমি আইনি পদক্ষেপ নেবো। আল্লাহ জানেন আমার ভাগ্যে কি আছে। যারা লালমাইবাসীর সাথে বেঈমানি করেছে, তাদের শেষ পরিণতি না দেখে যেন আল্লাহ আমাকে মৃত্যু না দেন। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকুন, সামনে বড় বিপদ আসছে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আমান উল্লাহ আমান, সহ-সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টু, সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ ওমর ফারুক সুমন এবং সহ-সভাপতি মোঃ আসলাম মজুমদার।

কর্মী সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মাহবুব আলম, বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আনোয়ার হোসেন, সদস্য আমির হোসেন মেম্বার, কাজী ইকবাল হোসেন কাজল, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন ডালিম, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়দুল হান্নান, বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুল খালেক, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মোঃ জাবেদ আহমেদ, ভূলইন উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল ওহাব, সাধারণ সম্পাদক মিন্টু, পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি এবিএম জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক উসমান গনি রিংকু প্রমুখ।

বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন ডালিম ও উপজেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী মাসুদুর রহমান মাসুদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ