1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কুড়িগ্রামে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১ বার পঠিত

মোঃ মাইনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

তারুণ্যের উৎসব-২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫-২০২৬ এর আওতায় অনুর্ধ্ব-১৬ বালক-বালিকাদের নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ১৮ সেপ্টেম্বর’২০২৫ইং বৃহস্পতিবার বিকালে জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত অ্যাথলেটিক্স প্রতিযোগিতার আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরণ করা হয়েছে। জেলা ক্রীড়া অফিসার মোঃ আকরাম হোসাইনের সভাপতিত্বে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকির হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ঘোগাদহ মালেকা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, ক্রীড়াবিদ রেজাউল করিম রাজু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫-২৬ এর আওতায় অনুর্ধ-১৬ বালক-বালিকাদের নিয়ে অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় কুড়িগ্রাম সদর উপজেলার কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল, কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, মধ্যকুমরপুর গালস্ স্কুল এন্ড কলেজ, কাঁঠালবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম পুরাতন স্টেশন পাড়া আজিরুন্নেছা বালিকা দাখিল মাদরাসা, কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়, করিমের খামার উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়, ঘোগাদহ মালেকা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, কাঁচিচর বিএজি উচ্চ বিদ্যালয়, বালাকুড়া ইসলামিয়া দাখিল মাদরাসা, ঘোগাদহ উচ্চ বিদ্যালয়, চৈতার খামার নিম্নমাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ