1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ঠাকুরগাঁওয়ে এএসআই সারোয়ার জাহানের মানবিক কর্মকাণ্ডে প্রশংসার জোয়ার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে এএসআই সারোয়ার জাহানের মানবিক কর্মকাণ্ডে প্রশংসার জোয়ার

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩ বার পঠিত

 

নিজস্ব প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর থানায় কর্মরত এএসআই সারোয়ার জাহান তার মানবিকতা ও পেশাদারিত্বপূর্ণ কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ও প্রশংসা অর্জন করেছেন। অপরাধ দমন, চুরি ও ডাকাতি মামলার আসামি গ্রেফতার, মোবাইল উদ্ধার, চুরি হওয়া গাড়ি ও অটো চার্জার উদ্ধারসহ অসংখ্য সাজাপ্রাপ্ত আসামিকে ওয়ারেন্ট মূলে গ্রেফতারে তিনি ইতোমধ্যেই সুনাম কুড়িয়েছেন।

সম্প্রতি এমনই এক ঘটনায় তার মানবিক দৃষ্টান্ত সকলের নজর কাড়ে। সকালে নিয়মিত ডিউটির সময় পুলিশ পিকআপ ভ্যান দেখে ঠাকুরগাঁও পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী কান্নাজড়িত কণ্ঠে তার কাছে এসে জানায়, কলেজে যাওয়ার পথে তার মোবাইল ফোনটি হারিয়ে গেছে। বিষয়টি জানার পর এএসআই সারোয়ার জাহান দ্রুত তথ্যপ্রযুক্তির সহায়তা নেন এবং মাত্র এক ঘণ্টার মধ্যেই মোবাইলটি উদ্ধার করে শিক্ষার্থীর হাতে তুলে দেন।

মোবাইল ফিরে পেয়ে আবেগাপ্লুত ওই শিক্ষার্থী বলেন, আমি ভেবেছিলাম আর মোবাইলটা ফিরে পাব না। কিন্তু এএসআই স্যার খুব দ্রুত আমার মোবাইলটা উদ্ধার করে দিয়েছেন। আমি তার জন্য দোয়া করছি।

স্থানীয়দের মতে, এএসআই সারোয়ার জাহান শুধু আইনের প্রয়োগে নয়, মানবিকতার ক্ষেত্রেও এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছেন। তার এ ধরণের কর্মকাণ্ড সাধারণ মানুষের আস্থা ও ভরসাকে আরও সুদৃঢ় করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ