1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বোয়ালমারীতে পিস্তল উদ্ধার থানায় মামলা - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

বোয়ালমারীতে পিস্তল উদ্ধার থানায় মামলা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

আব্দুল মতিন মুন্সীঃ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী থেকে একটি পিস্তল উদ্ধার করেছে যৌথবাহিনী। সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৌরসভার দক্ষিণ শিবপুর এলাকার বাবুল কাজীর বাড়ি থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পিস্তল উদ্ধার করার ঘটনায় মঙ্গলবার রাতে এসআই কামরুজ্জামান বাদী হয়ে ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ ধারার ১৫৪ ধারায় রবিন কাজীকে (৩২) একমাত্র আসামি করে মামলা করেন। রবিন কাজী শিবপুর এলাকার বাবুল কাজীর ছেলে। এ ঘটনায় রবিন কাজীকে গ্রেপ্তাতারের চেষ্টা চলছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী সেনা ক্যাম্পের একটি দল ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বাবুল কাজীর দুই তলা বাড়ির নিচ তলার সিড়ির সামনের একটি সানসেটের উপর থেকে পিস্তলটি উদ্ধার করে। পিস্তলটি একটি সিলভারের পাতিলের ভিতর রাখা ছিল। পিস্তলের সাথে একটি ম্যাগাজিনও ছিল।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান পিস্তল উদ্ধারের বিষয়টি স্বীকার করে বলেন, এটি একটি অর্জিনাল পিস্তল। এ বিষয়ে পুলিশ বাদি হয়ে রবিন কাজীকে আসামি করে
মামলা করেছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ